Posts

বাজারের চুক্তি চাষে আনন্দে চাষি !

Image
চুক্তি চাষে কৃষকের লাভ। মোটামুটি এই শিরোনামে সর্বাধিক প্রচারিত এক দৈনিকে কয়েকদিন আগে এক সাংবাদিক লিখেছিলেন। সেখানে বলা হয়েছিল, চুক্তিতে আলু চাষ করে চাষিরা অনেক লাভ করছে। এবছর ৯৪০ টাকা কুইন্ট্যাল দরে আলু মাঠ থেকে কিনে নিচ্ছে ভেন্ডারেরা। অতএব চুক্তি চাষ নিয়ে যেসব বিরোধ হচ্ছে সেগুলি অবান্তর। খুবই ভালো কথা। কিন্তু কত লাভ হচ্ছে, তার কোনো হিসেব দেওয়া হয়নি। বর্ধমান, হুগলি, বাঁকুড়ার চুক্তিতে এবং চুক্তি ছাড়া আলুর চাষ করে এরকম কয়েকজন চাষির সঙ্গে কথা জানা গেল – সাধারণ আলু চাষে বীজ, সার, বিষ, সেচ, শ্রমসহ সব ধরে এবারে গড়ে ২৩ হাজার টাকা খরচ হয়ছে বিঘায় (৩৩ শতক)*। কারণ এবারে এক বস্তা বীজের দাম ৪৮০০ থেকে ৫ হাজার টাকা উঠেছিল। অন্যদিকে চুক্তি চাষে এলআর, আর এফসি এই দুই জাতের চাষ হয়। এক্ষেত্রে খরচ হয়েছিল ১৯ হাজার ৫০০ টাকা। কারণ এলআর বা এফসি বীজ আলুতে গাছ হওয়ার মত ‘চোখ’ কম হয়। ফলে এই বীজ-এর পরিমাণ বেশি লাগে। চাষিদের মতে, এক বিঘা জ্যোতি আলু চাষে যেখানে ৫০ কেজি বস্তার কমবেশি আড়াই বস্তা বীজ লাগে। সেখানে চুক্তির আলু বীজ লাগে ৫ বস্তা। এবছর এই বীজের দাম ছিল ১৮০০ টাকা বস্তা। অর্থাৎ জ্যোতি আলুতে যেখানে বিঘা প্রতি স...

জলবায়ু বদলে চাষের সর্বনাশ

Image
ভারত গত কয়েক বছর ধরে পরিবর্তনশীল বর্ষাকালের সাক্ষী হয়েছে।   গত বছর জুনে উদ্বৃত্ত বৃষ্টি হয়েছিল। অর্থাৎ সাধারণত ওই মাসে যতটা হয় তার থেকে বেশি বৃষ্টি হয়েছিল। এভাবেই জুলাই মাসে ঘাটতি, আগস্ট ও সেপ্টেম্বরে উদ্বৃত্ত বৃষ্টি হয়েছিল। এসব তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর। বর্ষাকালে বৃষ্টিপাতের এই ধারা ইঙ্গিত দেয় জলবায়ু বদলের। কয়েক বছর আগেও এই পরিবর্তনকে ব্যতিক্রম হিসেবে দেখা হত। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি, এই ব্যতিক্রমই ক্রমশ নিয়মে পরিণত হচ্ছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ রিস্ক ইন্ডেক্স বা জলবায়ু ঝুঁকি সূচক-২০২০ প্রতিবেদনে বলা হয়েছে,   জলবায়ু বদলের ঘটনাগুলির মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলির তালিকায় ভারত রয়েছে সপ্তম স্থানে। জলবায়ু বদলের ফলে চাষি, বিশেষত ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের আরো ক্ষতির সম্মুখীন হচ্ছে। ভারতে বেশিরভাগ ফসল ফলায় ছোট এবং প্রান্তিক চাষিরা। আর তাই দেশের কৃষি উৎপাদনে জলবায়ু বদলের ক্ষতিকর প্রভাব পড়বেই। মার্চ -   ২১ ২৬-১৯, জলবায়ু বদল, কৃষি,

জাতীয় কৃষি বাজার

Image
জাতীয় কৃষি বাজার বা ই-নাম কৃষি বিপণনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। সরকারের মতে, চাষিরা এই বৈদ্যুতিন মঞ্চ ব্যবহার করে ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারছে। লেনদেনের ক্ষেত্রেও স্বচ্ছতা তৈরি হয়েছে। পণ্যগুলি তার মান অনুযায়ী সঠিক দামে বিক্রি হচ্ছে। সরকারের হিসেবে ই-নাম-এর অধীনে ১৮ টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে মোট এক হাজারটি বাজারের সংযোগ ঘটানো হয়েছে। এ পর্যন্ত ১.৬৯ কোটি চাষি এবং ১.৫৫ লক্ষ ব্যবসায়ী এই বাজারের আওতায় এসেছে। আর এ পর্যন্ত মোট ৪.১৩ কোটি মেট্রিক টন পণ্য, ১.২২ লক্ষ কোটি টাকায় বেচাকেনা হয়েছে। আগামী অর্থ বছরে, এই মঞ্চে আরো এক হাজার বাজার যুক্ত করা হবে অর্থমন্ত্রী তাঁর বাজেট ভাষণে বলেছেন। মার্চ -   ২১ ২৬-১৮, কৃষি, বাজার

চাষিদের সংস্থা কি নতুন ফাঁদ?

Image
ভারতের আর্থিক উন্নয়ন এবং দেশ গঠনের কাজে কৃষিক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২২ সালের মধ্যে দেশে কৃষিপণ্য রফতানির পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই রফতানিযোগ্য ফসল উৎপাদন করবে কারা? আমাদের দেশে ৮৬ শতাংশই ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। সরকার মনে করে, এদের উন্নত প্রযুক্তি, মূলধন, বাজারের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করতে পারলে এই লক্ষ্য অর্জন করা সম্ভব। এজন্য ক্ষুদ্র ও ভূমিহীন চাষিদের একত্রিত করে কৃষিপণ্য উৎপাদক সংস্থা গঠন করতে হবে। এতে চাষিদের আর্থিক শক্তি বৃদ্ধি হবে এবং তারা বাজারের সুবিধা পাবে বলে কেন্দ্রীয় সরকার মনে করে। আর তাই সরকার ১০ হাজার কৃষিপণ্য উৎপাদক সংস্থা বা এফপিও তৈরি করে সেগুলি পরিচালনের কাজে সাহায্য করতে উদ্যোগী হয়েছে। বাজেটে এজন্য ৬৮৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারের মতে, কৃষিপণ্য উৎপাদক সংস্থাগুলি একজোট হয়ে ফসল ফলাবে। আর সরকার ‘এক দেশ এক পণ্য’ ব্যবস্থার মধ্য দিয়ে ফসল উৎপাদন থেকে তার প্রক্রিয়াকরণ, বাজারজাত করা, ব্র্যান্ডিং (নির্দিষ্ট নামে সেই ফসল জনপ্রিয় করা) এবং তা রফতানিতে উৎসাহ দেবে। এফপিও গঠনের কাজে সরকারি সংস্থা এসএফএসি, এনসিডিসি, নাবার...

ই-বর্জ্যে ডুবছে দেশ

Image
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর   সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে ভারতের মোট বৈদ্যুতিন বা ই-বর্জ্যের মাত্র দশ শতাংশ সংগ্রহ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে এই পরিমাণ ছিল মাত্র ৩.৫ শতাংশ। সিপিসিবি-এর অনুমান, এদেশে ২০১৭-১৮ সালে ৭,০৮,৪৪৫, ২০১৮-১৯-এ ৭,৭১,২১৫ টন ই-বর্জ্য উৎপাদিত হয়েছে। সিপিসিবি-এর অনুমান ২০১৯-২০ অর্থবর্ষে এই বর্জ্যের পরিমাণ ৩২ শতাংশ বেড়ে হয়েছে ১০,১৪,৯৬১ টন। ই-বর্জ্যের মধ্যে রয়েছে কম্পিউটার মনিটর, মোবাইল ফোন, চার্জার, মাদারবোর্ড, হেডফোন, টেলিভিশন সেট ইত্যাদি। ফেব্রুয়ারি -   ২১ ২৬-১৬, পরিবেশ, বৈদ্যুতিন সামগ্রী

ওই যে হলুদ ফল

Image
হলুদ ফল বলতে আমরা কলা, আম, লেবু, আনারস প্রভৃতি বুঝি। এসব ফলে বায়ো-ফ্লাভোনয়েড এবং ক্যারোটিনয়েড রয়েছে। তাই এগুলি স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এদের মধ্যে অধিকাংশ ফলই আবার পুষ্টির আধার হিসেবে পরিচিত। হলুদ ফল, বিশেষ করে কলা এবং লেবুতে প্রচুর পরিমাণে আঁশ বা ফাইবার রয়েছে, যা খাবার হজম করতে সাহায্য করে। এই ফলগুলি শরীরের অতিরিক্ত চর্বি গলিয়ে দেয়। এতে হার্টের সমস্যা সহজেই এড়ানো যায়। হলুদ ফলে ভিটামিন-এ থাকায় তা দৃষ্টিশক্তির জন্য উপকারী। এই ফলগুলিতে ভিটামিন-সি থাকে। নিয়মিত এসব ফল খেলে তাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়া ভিটামিন সি-এর সঙ্গে ভিটামিন-ই থাকায় তা ত্বককে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে। ত্বকের নানা সমস্যা বিশেষ করে ব্রণ দূর করে। হলুদ ফলে রেটিনল এবং ভিটামিন-এ-ওয়ান থাকায় তা ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তোলে। তবে যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল তাদের এই ফলে অ্যালার্জিও হতে পারে। হলুদ ফল খেলে, এর ভিটামিন সি এবং ব্যাকটেরিয়ারোধী উপাদান, যে কোনো ক্ষত তাড়াতাড়ি ভালো করে তোলে। এ ফলে থাকা ভিটামিন-ডি এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী, যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে...

প্রোটিনের উৎস পোকামাকড়

Image
আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকার প্রায় ১১৩ টি দেশে, আদিবাসীরা ১৯০০ এরও বেশি প্রজাতির পোকামাকড় খায়। পোকামাকড়, মানুষের খাদ্য তালিকায় থাকা প্রাণীর থেকে অনেক কম গ্রিনহাউস গ্যাস ত্যাগ করে। এদের পালনের জন্য জমি এবং জল অনেক কম লাগে। খাদ্যও কম লাগে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও জানিয়েছে প্রোটিনের উৎস হিসেবে পোকামাকড় খুব ভালো। এছাড়া   ভিটামিন, ফাইবার এবং খনিজগুলির একটি দুর্দান্ত উৎস পোকামাকড়। এগুলিতে তাদের শুকনো ওজনের প্রতি ১০০ গ্রামের মধ্যে ৪০-৭৫ গ্রাম অবধি উচ্চমানের প্রোটিন পাওয়া যায়, যার ৭৬ থেকে ৯৬ শতাংশ হজমযোগ্য। পশ্চিমের বহুদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন পোকামাকড় উৎপাদন এবং তা খাদ্য হিসেবে গ্রহণ করার নীতিমালা তৈরি করছে। এফএও এখন পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করার কথা বলছে। তবে সমস্যা হল অন্যখানে। বর্তমানে কোভিড-১৯ সহ বিভিন্ন রোগ মহামারি হিসেবে দেখা দিয়েছে সেগুলি হল জুনটিক রোগ। এইসব রোগ বিভিন্ন পশু, পাখি, পোকামাকড় থেকে বিভিন্ন কারণে মানুষের শরীরে আক্রমণ করছে। এই অবস্থায় এফএও-এর প্রস্তাব কতটা যুক্তিযুক্ত তা নিয়েও বিজ্ঞানী মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ফেব্রুয়ারি - ...

জল শোধন করে চাষ

Image
  দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট এই প্রথম বর্জ্য জল শোধন বিষয়ে একটি মডেলের উদ্ভাবন এবং তার ব্যবহার শুরু করেছে। এর নাম তারা দিয়েছে অ্যাকোয়া রিসাইক্লিং প্ল্যান্ট বা এআরপি। এই এআরপি’র সাহায্যে বর্জ্য জল সুসমন্বিতভাবে শোধন করে সেচ বা কৃষি কাজে ফের ব্যবহার করা যাবে। এআরপি বর্জ্য জলকে ৬টি স্তরের মাধ্যমে পরিশোধন করে তোলে। এটি ব্যবহার করে প্রতিদিন প্রায় ২৪ হাজার লিটার জল ফের ব্যবহারযোগ্য করে তোলা সম্ভব। এই জল দিয়ে প্রায় ৪ একর জমি চাষ করা যবে বলে, সংস্থাটি মনে করছে। ফেব্রুয়ারি -   ২১ ২৬-১৩, জল শোধন, কৃষি

জন উদ্ভাবনের তথ্য

Image
কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি, ভূ-বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ হর্ষবর্ধন বৃহস্পতিবার নতুন দিল্লিতে একটি উদ্ভাবন পোর্টাল জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বশাসিত সংস্থা ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন এই পোর্টালটি তৈরি করেছে। এই পোর্টালটিতে কৃষি, স্বাস্থ্য ও পশু চিকিৎসা এবং স্থানীয় কারিগরি উদ্ভাবনের ১ লক্ষ ১৫ হাজারটি তথ্য আছে। এখানে বিদ্যুৎ, যন্ত্রবিদ্যা, গাড়ি, বৈদ্যুতিক ও বৈদ্যুতিন সামগ্রী, রাসায়নিক সামগ্রী, বস্ত্র ও বয়ন, কৃষি, ফসল মজুত রাখা, পশুপালন ইত্যাদি নানা বিষয়ে তথ্যও রয়েছে। এখানে সারা ভারতের বিভিন্ন স্থানীয় উদ্ভাবনের খবর তুলে ধরা যাবে। ফেব্রুয়ারি -   ২১ ২৬-১২, তথ্য, জন উদ্ভাবন

মাছ ও পশু পালনের স্কুল

Image
আইসিএমআর - সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ফ্রেশওয়াটার অ্যাকোয়াকালচার এবং সোনারপুরের শস্য শ্যামল কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে, অ্যাকোয়াকালচার ও লাইভস্টক ফার্মার ফিল্ড স্কুল নামে   চাষিদের জন্য দুটি স্কুল শুরু হয়েছে। সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুর ব্লকে এই দুটি স্কুলের উদ্বোধন করা হয়েছে। এই স্কুল দুটির মাধ্যমে আশেপাশের ২০টি গ্রামের পাঁচ হাজারের বেশি মাছ এবং পশুপালক উপকৃত হবে বলে জানিয়েছে কৃষি বিজ্ঞান কেন্দ্র। ফেব্রুয়ারি -   ২১ ২৬-১১, কৃষি, প্রশিক্ষণ