পুষ্টি সমৃদ্ধ আনারস

স্বাদ, পুষ্টি আর স্বাস্থ্য পান আনারস থেকে


আনারস পুষ্টির বেশ বড় একটি উৎস। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এ সব উপাদান দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে। প্রতিদিন অল্প পরিমাণে আনারস খেলে দেহে এ সব পুষ্টি উপাদানের অভাব হবে না। আনারস হজমশক্তি বাড়ায়। এতে রয়েছে ব্রোমেলিন যা হজমশক্তিকে উন্নত করে।

আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম হাড়ের গঠনে এবং ম্যাঙ্গানিজ হাড়কে মজবুত করে। শুনতে অবাক লাগলেও, আনারস ওজন কমানোয় সাহায্য করে। এতে প্রচুর ফাইবার রয়েছে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আনারস ম্যাক্যুলার ডিগ্রেডেশন নামক রোগ হওয়া থেকে রক্ষা করে। এ রোগটি চোখের রেটিনা নষ্ট করে দেয় ও মানুষ ধীরে ধীরে অন্ধ হয়ে যায়। আনারসে রয়েছে বিটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এ রোগ হওয়ার সম্ভাবনা ৩০ শতাংশ পর্যন্ত কমে যায়।

ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে। মাড়ির যে কোনো সমস্যা সমাধান করতে বেশ কার্যকর ভূমিকা পালন করে। আনারসে যেহেতু অনেকটা ক্যালসিয়াম থাকে তাই প্রতিদিন আনারস খেলে দাঁতে জীবাণুর আক্রমণ কম হয় এবং দাঁত ঠিক থাকে।

জুলাই - ২৩, ২৯-০৯, স্বাস্থ্য, খাদ্য

Comments

Popular posts from this blog

পরিবেশঃ অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে

রমণীয় চাষ

গলছে বরফ বাড়ছে জল