কর্পোরেট আগুন
আমাজনে আগুন যত ছড়াচ্ছে তত কর্পোরেটের কদর্য রূপ জনসমক্ষে আসছে। নতুন এক রিপোর্টে দেখা যাচ্ছে, পৃথিবীর বৃহত্তম মার্কিনি বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকরক ইনকর্পোরেট , যেসব কোম্পানি আমাজন এবং বিশ্বের অন্যান্য ক্রান্তীয় বন (বা ট্রপিক্যাল ফরেস্ট) ধ্বংসের জন্য দায়ী , তাদের পয়সা জোগাচ্ছে। ‘ ব্ল্যাকরকস বিগ ডিফরেস্টেশন প্রব্লেম ’ নামে এই রিপোর্ট প্রকাশ করেছে ফ্রেন্ডস অব দ্য আর্থ , আমাজন ওয়াচ এবং প্রোফান্ডো নামে আর্থিক গবেষণা সংস্থা । এই রিপোর্টে আরো বলা হয়েছে , নিউইয়র্কের ব্ল্যাকরক , বিশ্বের ২৫ টি বড় সংস্থা যারা বনধ্বংসের জন্য দায়ী, তাদের প্রধান শেয়ার মালিকদের মধ্যে অন্যতম । এই কোম্পানিগুলি মূলত সয়া , গোমাংস , পাম তেল , কাগজ ইত্যাদির ব্যবসা করে । বনকে কৃষিজমিতে বদলে সেখানে কোম্পানিগুলি এসবের চাষ করে । সেপ্টে-অক্টো ১৯২৫৩০, বনধ্বংস, বহুজাতিক কোম্পানি
Comments
Post a Comment