দেশে তেলবীজ চাষের এলাকা বাড়ানো হচ্ছে খাবার তেলের সহজলভ্যতা বাড়াতে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনতে, ভারত সরকার ২০১৮-১৯ থেকে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন- তেলবীজ (এনএফএসএম-ওএস) রূপায়ণ করছে। এজন্য বাদাম, সয়াবিন, রেপসিড এবং সরষে, সূর্যমুখী, সাফোলা, তিল, ক্যাস্টর প্রভৃতি তেলবীজের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এর পাশাপাশি দেশে তেলবীজ উৎপাদন এলাকার প্রসার ঘটানো হচ্ছে। এছাড়াও ২০২১-২২-এ কেন্দ্রীয় যোজনা হিসেবে ভোজ্য তেল এবং পাম তেল নিয়ে জাতীয় মিশন (এনএমইও-ওপি) চালু করা হয়েছে। এর পাশাপাশি পাম তেল উৎপাদনের জন্য চাষের প্রসার ঘটানো হয়েছে। উত্তর পূর্বাঞ্চল এবং আন্দামান-নিকোবরের ওপর বিশেষ লক্ষ্য দিয়ে ভোজ্য তেলের ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করে তুলতে, পাম তেল চাষের এলাকা ৩.৭০ লক্ষ হেক্টর থেকে বাড়িয়ে ২০২৫-২৬ সালে ১০ লক্ষ হেক্টর করা হয়েছে। ২০২২-২৩-এ ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় এই প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। জাতীয় খাদ্য সুরক্ষা মিশন- তেলবীজ (এনএফএসএম-ওএস)-এর অধীন ভারত সরকার বিশেষ কিছু প্রকল্প রূপায়ণ করছে। রেপসিড এবং অন্যান্য তেল বীজের উন্নত এবং উৎপাদনক্ষম বীজের বিতরণ বাড়ানো হয়েছে। আগামী ২০২৪-২৫ সালের মধ্যে হ...
Comments
Post a Comment